• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ার ৭টি আসনে প্রায় ৩০ লক্ষ ভোটারের অর্ধেকের বেশী নারী

নিউজ ডেস্ক: / ১০৮ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত ৭টি নির্বাচনী এলাকা বা সংসদীয় আসনে মোট ভোটার ২৯ লক্ষ ৮১ হাজার ৬৭২ জন। এর মধ্যে অর্ধেকের বেশী নারী ভোটার। অর্থ্যাৎ মোট পুরুষ ভোটার ১৪ লক্ষ ৮০ হাজার ৮৪২জন এবং নারী ভোটার ১৫ লক্ষ ৭৮৮জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৪২জন। সবচেয়ে বেশী ভোটার বগুড়া-৫ আসনে ৫ লক্ষ ৭২ হাজার ১৪০জন ও সবেেচয় কম ভোটার বগুড়া -৩ আসনে ৩ লক্ষ ৩৯ হাজার ১৭৩জন।

বগুড়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত ৩৬, বগুড়া-০১ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৭৬ হাজার ৫৯৫জন। এর মধ্যে পূরুষ ১ লক্ষ ৮৬ হাজার ৮৭৩ জন , নারী ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৭১৭জন ও হিজড়া ( তৃতীয় লিঙ্গ) ভোটার ৫জন ।

শিবগন্জ উপজেলা নিয়ে গঠিত ৩৭ বগুড়া -০২ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪২ হাজার ১৫৫জন । এর মধ্যে পূরুষ ভোটার ১ লক্ষ ৭১ হাজার ৪৯৯জন , নারী ভোটার ১ লক্ষ ৭০হাজার ৬৫১ জন এবং হিজড়া ৫জন।

আদমদিঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত ৩৮ বগুড়া -০৩ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৩৯ হাজার ১৭৩জন। এর মধ্যে পূরুষ ভোটার ১লক্ষ ৬৯ হাজার ৩৪৭ জন নারী ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৮২৩ ও হিজড়া ০৩ জন।

জেলার কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত ৩৯ বগুড়া-০৪ আসনে মোট ভোটার ৩লক্ষ ৫৯ হাজার ৪৭৩জন। এর মধ্যে পূরুষ ভোটার ১ লক্ষ ৭৮ হাজার ৯৭৫জন , নারী ভোটার ১ লক্ষ ৮০ হাজার ৪৯০ জন ও হিজড়া ০৮জন।

শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত ৪০, বগুড়া -০৫ আসনে মোট ভোটার ৫ লক্ষ ৭২ হাজার ১৪০জন । এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮১ হাজার ২৮৫জন , নারী ভোটার ২ লক্ষ ৯০ হাজার ৮৪৯ জন ও হিজড়া ৬জন।

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও বগুড়া পৌর সভার ১৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ৪১ , বগুড়া -৬ (সদর) আসন। এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ৫৪ হাজার ৪৩জন । এর মধ্যে পূরুষ ভোটার ২লক্ষ ২২ হাজার ৭৯৯৯জন, নারী ভোটার ২ লক্ষ ৩১ হাজার ২৩৪জন ও হিজড়া ১০জন।

জেলার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত ৪২, বগুড়া-৭ আসনে মোট ভোটার ৫ লক্ষ ৩৮ হাজার ৯৩জন। এর মধ্যে পূরুষ ভোটার ২ লক্ষ ৭০ হাজার ৬৪জন, নারী ভোটার ২ লক্ষ ৬৮ হাজার ২৪জন ও হিজড়া ভোটার ৫জন।

আগামী ১২ ফেব্রয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংদ নির্বাচনে জেলার ৭টি আসনের মোট ৯৮৩টি ভোট কেন্দ্রের ৫ হাজার ৫৭৭টি ভোট কক্ষে ভোট দেয়ার কথা রয়েছে।
এদিকে জেলার প্রায় সাড়ে ২৪ হাজার পোষ্টাল ভোটার ভ্টো দিতে নিবন্ধন করেছেন। সে ভোট গ্রহনের প্রস্ততি নেয়া হয়েছে ।

ইতোমধ্যে বিভিন্ন ভোট কেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা বসানোর কাজ করছে নির্বাচন কমিশন। ভোটার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সর্বশেষ ভোটার তালিকায় প্রায় ১ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছেন এবং বাদ গেছেন প্রায় অর্ধলক্ষ । গত ৯ ডিসেম্বর ’২৫ প্রকাশিত ভোটার তালিকা মোতাবেক আসনভিত্তিক এ সংখ্যা প্রকাশ করা হয়েছে।

বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন, অবাধ , সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা চাই। নির্বাচনী আচরনবিধি পর্যবেক্ষনে বিচারিক আদালত কাজ করছে। যেকোন তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category