• শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া মহানগর জামায়াতের যুব বিভাগের কর্মি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ৩১ দফা দাবিতে মে দিবসে বগুড়ায় শ্রমিক সমাবেশ করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন ৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের লাশ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার বগুড়া-সিরাজগঞ্জ রেল যোগাযোগ শিঘ্রই চালু : প্রধানমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু বগুড়ার উপনির্বাচনে দায়িত্ব পেয়েছেন জুলাই শহীদ শিমুল হত্যা মামলার আসামী! বগুড়ায় বিএনপি সভাপতির নেকাব বিরোধী বক্তব্যের প্রতিবাদে নারীদের বিক্ষোভ বগুড়া-৬ উপনির্বাচনে রিটার্নিং অফিসার একটি দলের হয়ে কাজ করছেন : জামায়াত প্রার্থী বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপি নেতাদের প্রিজাইডিং অফিসার নিয়োগ!

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মীর জানাযা ও দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: / ৭৯ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় মোটরসাইকেলে মিনিবাসের ধাক্কায় দুলা মিয়া (৫৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া সদর থানাধীন ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে চারমাথা–রংপুর হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলা মিয়া বগুড়া সদর থানার ১৫ নম্বর ওয়ার্ডের ঝোপগাড়ি বড় কুমিরা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম জব্বার মিয়ার ছেলে ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দুলা মিয়া মোটরসাইকেলে চারমাথা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঝোপগাড়ি দোয়েল পাম্পের সামনে রংপুর হাইওয়ে সড়ক পারাপারের সময় চারমাথা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর মিনিবাস ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, আজ বাদ জোহর জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ জামায়াতের নেতাকর্মিসহ বিপুল সংখ্যক মুসল্লি জানাযায় শরীক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category